স্কুল যাওয়ার পথে এক চতুর্থ শ্রেণীর ছাত্রকে অপহরণ করার ঘটনায় এক অপহরণকারীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে শুক্রবার মালদা জেলা দালতে পেশ করা হয়।
উল্লেখ্য, মালদার কালিয়াচক থানার আলিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরসাহি নয়াবস্তি এলাকার বাসিন্দা সাফিকুল শেখের ছেলে সোহান আকতার স্কুল যাওয়ার পথে অপহরণ হয়। সেই ঘটনার তদন্তে নেমে গভীর রাতে বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে জালুয়াবাধাল পঞ্চায়েত বিবি গ্রাম চাইপাড়া এলাকার নবাব সেখের বাড়ি থেকে ওই ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে ওই বাড়ির মালিক নবাব শেখকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।